প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে ধীরগতি ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি

ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে ধীরগতির ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে।
সোমবার ২৭ এপ্রিল দুপুরে নির্মাণাধীন ভবনের সামনে এই অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াচিন উর রহমান। নলডাঙ্গা উপজেলার সমাজ সেবক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াছিন উর রহমান জানান, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শুরু হয় গত ২০২৪ ইং সালের নভেম্বর মাসে। দীর্ঘ ১৭ মাস অতিবাহিত হলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ক্ষতি হচ্ছে। তিনি এই ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শামসুল হক জানান, আমার জানামতে গত মার্চ মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ধীরগতির ফলে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানে চরম অসুবিধা হচ্ছে। সহকারী শিক্ষা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, আমি ট্রেনিংয়ে আছি পরে কথা বলবো। সাব ঠিকাদার মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বারের ০১৭৯৪-২৭৮৮৫২ নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যাইনাই ।
ইউসুফ হোসেন।
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮।
তাং ২৭ এপ্রিল ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪